শুক্রবার দুপুর ১২ টায় এই দোয়াটি ১১ বার পড়ুন, চাওয়া পূর্ণ হবেই ইনশাআল্লাহ!

শুক্রবার দুপুর ১২ টায় এই দোয়াটি ১১ বার পড়ুন, চাওয়া পূর্ণ হবেই ইনশাআল্লাহ!

শুক্রবার, অর্থাৎ জুমার দিন মুসলিম উম্মাহর জন্য বরকতপূর্ণ ও ফজিলতসমৃদ্ধ এক বিশেষ দিন। কুরআন ও হাদিসে জুমার দিনের অগণিত ফজিলত বর্ণনা করা হয়েছে। এই দিনটি বিশেষভাবে দোয়া কবুলের দিন হিসেবেও বিবেচিত।

বিশেষজ্ঞ আলেমরা বলেন, জুমার দিনের দুপুর ১২টা থেকে ২টার মধ্যে একটি গোপন মুহূর্ত থাকে, যখন বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। অনেক হাদিস শরীফে এই সময়কে “সাআতুল ইজাবা” বা “দোয়া কবুলের মুহূর্ত” বলা হয়েছে।

এই সময়টিকে কেন্দ্র করে অনেক ইসলামিক আলেম ও আউলিয়ারা একটি বিশেষ আমল করার পরামর্শ দিয়ে থাকেন। আমলটি খুবই সহজ কিন্তু ফজিলতপূর্ণ।

দোয়াটি হলো: “ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, বিরাহমাতিকা আস্তাগিস”
অর্থ: “হে চিরঞ্জীব, হে চিরস্থিত, আপনার দয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি।”

বিশ্বাস করা হয়, শুক্রবার জুমার দিন দুপুর ১২টা থেকে ২টার ভেতরে এই দোয়াটি ১১ বার পাঠ করে, এরপর মন থেকে যা চাওয়া হয়, আল্লাহর রহমতে তা পূরণ হয়ে থাকে, ইন-শা-আল্লাহ।

আমলের পদ্ধতি সংক্ষেপে:

** জুমার দিন (শুক্রবার) ওজু করে পরিষ্কার অবস্থায় থাকুন

** দুপুর ১২টা থেকে ২টার মধ্যে নিরিবিলি স্থানে বসুন

** ১১ বার পাঠ করুন:
“ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিজ”

তারপর মন থেকে আপনার চাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরুন

দোয়া শেষে দরূদ শরীফ পাঠ করুন

এই দোয়াটি রাসুল (সা.) এর একটি প্রিয় দোয়ার মধ্যে অন্যতম। হাদিসে এসেছে, এই দোয়া বিপদে-আপদে, দুশ্চিন্তায় এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে পড়ার জন্য অত্যন্ত উপকারী।

CATEGORIES
Share This