রংপুরে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা, পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত

রংপুরে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা, পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে।

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং শেষে, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে যায়। এতে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার ফলে রংপুর বিভাগের অন্তর্গত তিন জেলার রেল যোগাযোগ সম্পূর্ণ এবং আরও চার জেলার আংশিক রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ আরও বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা স্টেশন ছাড়ার প্রায় ৩০০ গজ পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে প্রায় ২ হাজার যাত্রী থাকায় তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অনেকে মালামাল হারানোর অভিযোগও করেছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্থগিত থাকবে।

CATEGORIES
TAGS
Share This